Posts

Image
  দীর্ঘ ৭ বছর পর আমি কলিকাতায় আসি। আমি অষ্ট্রেলিয়া থেকে আসছি। আমি সেখানেই থাকি। কলিকাতার অমিত নামের আমার বন্ধুর সাথে এক মাস ইন্ডিয়া থাকবো প্লান করে আসছি। অমিত সিডনিতে লেখাপড়া করে। অমিত সিডনিতে যে ভাবে থাকে তা দেখে আমি বুঝতেই পারি নাই তাদের বাড়ি এত সুন্দর হবে। টাকা পয়সা ওয়ালা পরিবার। খুব সুন্দর বাড়ি। দেখার মত। আমার বলিউড সিনেমার সুটিং ষ্পট ফিল্ম সিটি দেখার খুব সখ। আমি আগেই এক পরিচিত লোককে দিয়ে কপিল শর্মার শোর সুটিং দেখার পারমিশন যোগার করে রেখেছিলাম। মোম্বাই যাওয়ার আরো একটা কারন আছে। কারনটা আমার কাছে অনেক বড় ব্যাপার । সেখানে আমার মায়ের সমাধী। আমার জন্মও মোম্বাইতেই হয়েছে। আসলে জীবনটাই ভেরি কম্পলিকেট। বয়স যখন ৬ তখন আমাকে নিয়ে মোম্বাই ছেড়ে কলিকাতা চলে আসে বাবা। আর কখনো যাওয়া হয় নাই। আমার চার বছর বয়সে মা মারা যায়। দুইটা বছর বাবা চেষ্টা করেছে মোম্বাইতে থাকতে। বাবার উপর একটা চাপ ছিল। আমাকে নিয়ে খুব ঝামেলা হচ্ছিল। মা ছিল অন্য ধর্মের। প্রেম করে বিয়ে করেছিল। মা’র পরিবার কখনো তাদের মেনে নেয়নি। দীর্ঘদিন প্রায় ৮ বছর সংসার করেছে। বাবা মা দুই জনই ভাল চাকরি করতো। অল্প বয়সেই মা ব্রেষ্ট কেন্সার...